সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

৪০ হাজার পিচ ইয়াবাসহ পিতা-পুত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ পিতা-পুত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। তারা হলেন ইউসুফ তালুকদার ও তার পুত্র আলমাছ তালুকদার এবং ইয়াবা ব্যবসার সহযোগী সুমন ও মুসা। শুক্রবার দিবাগত রাত দুইটার পর গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদারের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে এ পরিমান ইয়াবা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ইয়াবা কারবারী বনি আমিন পালিয়ে যায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে বনি আমিন এ ব্যবসার সাথে জড়িত। বনির পিতা ইউসুফ তালুকদারের দেয়া তথ্য মতে ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে একাধিক প্লাষ্টিকের প্যাকেটে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।
কলাপাড়া অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলীর নেতৃত্বে থানার ওসি মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান, এস আই আবুল হোসেন, এএসআই তাওহীদ, জামান ও কনষ্টেবল রফিক এ অভিযানে অংশ নেয়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিঁনি জানান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪০ হাজার পিচ ইয়াবাসহ পিতা-পুত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৭:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯