সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

পরকীয়া প্রেমের প্রেমিকাসহ আল আমিন (৩১) নামে এক পুলিশ সদস্যকে আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স
লালমনিরহাটে পরকীয়া প্রেমের প্রেমিকাসহ আল আমিন (৩১) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ( অক্টোবর ৩১) রাত পৌনে ১২টার দিকে প্রেমিকার বাড়ি থেকে আল আমিনকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতভর প্রেমিকার বাড়িতে আটক থাকেন পুলিশ কনস্টেবল আল আমিন। আটক পুলিশ কনস্টেবল আল আমিন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে রংপুরে কর্মরত রয়েছেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমিকাসহ আল আমিনকে থানায় নেয়া হয়েছে। উভয় পক্ষের আলোচনা চলছে। সমাধান না হলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের মৃত দেলওয়ার হোসেনের মেয়ে লায়লা পারভীন সুমির (৩৫) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পুলিশ কনস্টেবল আল আমিনের। আল আমিনের বিয়ের প্রতিশ্রুতিতে বিজিবি সদস্য স্বামী রফিকুলকে তালাক প্রদান করেন সুমি। এরপর দীর্ঘদিন ধরে আল আমিন দৈহিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে রেখেছেন বলেও অভিযোগ প্রেমিকার।

গত ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি নিয়ে বাড়ি আসেন আল আমিন। এরপর গত তিন দিন ধরে প্রেমিকা সুমির বাড়িতে রাত্রিযাপন করেন। মঙ্গলবার রাতে বিয়ের জন্য চাপ দিলে অপরাগতা প্রকাশ করেন প্রেমিক আল আমিন। একপর্যায়ে প্রেমিকা ও তার পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে বাড়িতে আটকে রাখেন।

এদিকে, এ বিষয়টি জানতে পেয়ে আল আমিনের বাবা ছেলে নিখোঁজ দাবি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি আমলে নিয়ে সদর থানা পুলিশ প্রেমিকা সুমির বাড়ি থেকে প্রেমিকাসহ আল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রেমিকা সুমি আক্তার বিয়ের দাবিতে অনড় থাকলেও প্রেমিক আল আমিনের স্ত্রী আরজু আক্তার এ বিয়েতে রাজি নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া প্রেমের প্রেমিকাসহ আল আমিন (৩১) নামে এক পুলিশ সদস্যকে আটক।

আপডেট সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯