সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষনের অভিযোগ পাওয়াগেছে। ওই ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মানিক সরদার (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার মৃত আফতেব আলী সরদারের ছেলে।
মঙ্গলবার (২২অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় জনগনের সহায়তায় বাউফল থানা পুলিশ মানিক সরদারকে পৌর শহরের ৬ নং ওয়ার্ড থেকে গ্রেফতার করে।
বাউফল থানা সূত্রে জানা গেছে, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ওই ছাত্রী ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। ওই সময় একই এলাকার মৃত আফতেব আলী সরদারের ছেলে মানিক সরদার তাকে ডেকে স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তির রান্না ঘরে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। ওই ছাত্রীর বাবা ঘটনাটি জানার পরে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(ক) ধারায় একটি মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খন্দোকর মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত ধর্ষক মানিককে বুধবার সকালে পটুয়াখালী আদালতে এবং ধর্ষিতাকে মেডিকেল টেস্টের জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষন।

আপডেট সময় : ১০:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯