সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালের কীর্তখোলা নদীতে অভিযান চালিয়ে ২১ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি ইলিশসহ ২৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

পরে আটক ২৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ২১ জনকে এক মাস করে কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্টগার্ড জানায়, গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাত থেকে বুধবার (২৩ অ‌ক্টোবর) সকাল পর্যন্ত কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে ১৫টি নৌকায় তল্লাশি করে ১০০ মণ মা ইলিশ জব্দ করা হয়। এ সময় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়। আটক ২৪ জেলেকে সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় তারা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের কথা স্বীকার করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২১ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ড ঘোষণার পর ২১ জেলেকে কারাগারে টাফানো হয়েছে।

এদিকে, জব্দ করা চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ১০০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।

ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সাত হাজার কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের কীর্তখোলা নদীতে অভিযান চালিয়ে ২১ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯