সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সহকারী ভূমি কর্মকর্তাকে ঘুষের ১৩ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) আব্দুল হান্নান (৪৫) ঘুষের ১৩হাজার টাকাসহ গ্রেফতার হয়েছেন। গতকাল রোববার বিকেল পৌনে ৩টায় দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অফিসের উপ-পরিচালক (ডিডি) মোঃ মনিরুজ্জামান এর তত্বাবধানে ও সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে ৫সদস্যের একটি ডিম অভিযান চালিয়ে হাতেনাতে ঘুষের ১৩হাজার টাকাসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুল হান্নান বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার মৃত আব্দুল কাদের এর ছেলে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া শহরের বউ বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়ার ঘটনায় দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন। ওই নাড়–য়ামালা ইউনিয়নের অর্ন্তগত জয়ভোগা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মতিউর রহমান মানিক ১৬শতক জমির খাজনা দিতে গেলে সরকারীভাবে ১’শ ৪৩টাকা হলেও তার কাছে ঘুষ হিসেবে আরো ১৩হাজার টাকা দাবী করে। তখন জমির মালিক মতিউর রহমান মানিক নিরুপায় হয়ে গত ১৪ অক্টোবর ১০৬ নম্বরে কল করে বিষয়টি জানায়। এর ঠিক এক ঘন্টা পরেই বগুড়ার দুদক কর্মকর্তারা মানিককে অফিসে ডেকে নিয়ে বিস্তারিতভাবে শোনেন। এরপর পরিকল্পনা অনুযায়ী মানিক গতকাল রোববার বিকেল পৌনে ৩টায় নাড়–য়ামালা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নানকে ১৩হাজার ১’শ ৪৩টাকা দেয়। আব্দুল হান্নান তখন ১৩হাজার টাকা পকেটস্থ করে শুধুমাত্র ১’শ ৪৩টাকার একটি রশিদ মানিকের হাতে বুঝিয়ে দেয়। এর পরপরই দুদক কর্মকর্তারা নাড়–য়ামালা ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ঘুষের ১৩হাজার টাকাসহ আব্দুল হান্নানকে হাতেনাতে গ্রেফতার করেন। অভিযানে আরো যাঁরা ছিলেন তাঁরা হলেন উপ সহকারী পরিচালক (ডিএডি) ওয়াহিদ মুঞ্জুর সোহাগ, সুদীপ কুমার চৌধুরী, সহকারী পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান, কনেষ্টবল বাবুল ইসলাম। এ বিষয়ে দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অফিসের সহকারী পরিচালক আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকারী ভূমি কর্মকর্তাকে ঘুষের ১৩ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন

আপডেট সময় : ০৫:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯