সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাগেরহাটে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করেছে রাসেল শেখ (২২) নামের এক যুবক। রোববার সকাল সাড়ে ৮টার দিক শহরের বাসাবাটি পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম রাবেয়া বেগম। তিনি বাসাবাটি এলাকায় তার মায়ের জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন।

এলাকাবাসী জানায়, রাবেয়া বেগম রোবাবার সকাল ৮টার দিকে বাড়ির সামনের দোকান থেকে চা কিনে বাসায় যান। এর কিছুক্ষণ পরেই ছেলে রাসেল শেখ তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রাসেলকে আটক করে।

তবে কী কারণে রাসেল তার মাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয়রা। প্রতিবেশীরা বলছে, রাসেল শেখ কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিল তার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনাস্থল থেকে জানান হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি, সে দীর্ঘদিন ধরে নেশা করত। তবে কী কারণে সে তার মাকে খুন করেছে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে মায়নাতদেেন্তর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন

আপডেট সময় : ০৭:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯