সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তিন পুলিশ সদস্যকে দুই বস্তা ইলিশ সহ আটক করেছে স্থানীয় জনতা। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের সময় তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত ১০টার দিকে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পুলিশের এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয় হোসেন। এ ঘটনায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে চারটি মোটরসাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে মোটরসাইকেল আরোহীদের পিছু নেয় স্থানীয় জনতা। পানি উন্নয়ন বোর্ডের সামনে তাদের গতি রোধ করে তল্লাশি করে দুটি মোটরসাইকেলে থেকে দুই বস্তায় অন্তত ২০০ ইলিশ মাছসহ পুলিশের তিন সদস্যকে আটক করেন স্থানীয়রা। এ সময় অপর দুই মোটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত ১২টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন আটক তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের কথা জানান।

পুলিশ সুপার জানান, মা ইলিশ পরিবহনের দায়ে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধী যেই হোক কেউ আইনের বাইরে নয়। অপরাধী অপরাধীই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন পুলিশ সদস্যকে দুই বস্তা ইলিশ সহ আটক করেছে স্থানীয় জনতা। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯