সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন এরশাদপুত্র সাদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ৫০২ বার পড়া হয়েছে

শপথ নিয়েছেন রংপুর-৩ আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ)।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ০৫ মিনিটে এরশাদপুত্রকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তার কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে প্রায় ৩০ বছর ধরে এ আসনটি জাপা ও এরশাদের দখলে ছিল।

















