সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : হবিগঞ্জ শহরে পুলিশের টহল ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, বেলা ৩টার দিকে শায়েস্তানগর এলাকায় হঠাৎ করেই পুলিশের টহল গাড়িতে হামলা চালায় বিএনপি-ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় তারা গাড়ির গ্লাসসহ ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ডিবি, র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একই সময়ে শায়েস্তানগরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দাবি করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সদস্য উমেদ আলী শামীম বলেন, নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে থাকার সুযোগে ফাঁকা পেয়ে হামলা-ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে এবিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত

আপডেট সময় : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪