সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে দর্শনার হিরক ও ডলার ৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা/মোঃ আব্দুল কুদ্দুস আলমডাঙ্গা::-
ঝিনাইদহ ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দর্শনার দুই মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পৌর এলাকার ফুলতলার মৃত: আশুতোষ সেন গুপ্ত এর ছেলে হীরক সেন গুপ্ত ৪২ ও দর্শনা আজমপুরের মৃত: আজগার আলীর ছেলে আকবার আলী ডলার ২৪।
গত শুক্রবার সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল রেখা পরিবহনের একটি গাড়ি থেকে সাধুহাটী এলাকার বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে হিরক সেনগুপ্ত ৪২ ও ডলার ২৪ কে ৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।


























