সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নৌকার প্রচারণায় অংশ নেওয়া ৮ প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নারায়ণগঞ্জের আড়াহাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় আট প্রিসাইডিং কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাদের মধ্যে ছয়জন প্রিসাইডিং এবং দুইজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১২ জনকে চিঠি দিয়ে ২৭ ডিসেম্বর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী এলাকা ২০৫ (আড়াইহাজার) নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মন্ডল। চিঠি পাওয়া আট কর্মকর্তারা হলেন, দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান খাঁন।

সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা হলেন, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, প্যানেলভুক্ত পোলিং কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী কর্মকর্তা লুৎফুন্নাহার। প্রিসাইডিং কর্মকর্তাদের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন ডিজিটাল মাধ্যম ও গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

আপনি বর্তমান প্রিসাইডিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত রয়েছেন এবং ইতিমধ্যে আপনার ট্রেনিং সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে নির্বাচনী প্রচারণায় আপনার অংশ নেওয়া নির্বাচন সংশ্লিষ্ট আইনের চরম লঙ্ঘন। উপযুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে নির্বাচন সংশ্লিষ্ট আইন ভঙের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হবে না তা ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নৌকার প্রচারণায় অংশ নেওয়া ৮ প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ

আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩