সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

এটা কোনো নির্বাচন না, ভালো প্লেয়ার না থাকলে নির্বাচন মনে হয় না: শাহজাহান ওমর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় প্রতিদ্বন্দ্বী না থাকায় এটি কোনো নির্বাচন না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর। বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির রাজাপুর ডাকবাংলো মোড়ে ফাজিল মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আ.লীগের প্রার্থী হলেন শাহজাহান ওমর। তিনি বলেন, এবারকার নির্বাচন তো, কী নির্বাচন পাতছে। এটি তো কোনো নির্বাচন না। আরে বেডা! নির্বাচনের সক্রিয় প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয়পক্ষের মাইকিং, স্লোগান, মিটিং-মিছিল না থাকলে নির্বাচন মনে হয় না।

বক্তব্য দেওয়ার সময় শাহজাহান ওমর বলেন, শেখ হাসিনাকে যতটুকু দেখেছি তিনি আরও দুবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। নাশকতা মামলায় গত ২৯ নভেম্বর জামিন পান তিনি। এর পর আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র তোলেন। পরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

তুলনা করে শাহজাহান ওমর বলেন, রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা খুবই দক্ষ। খালেদা জিয়াও দক্ষ ছিলেন। তার ভেতরে অলসতা ছিল। তিনি দুপুর ১২টায় ঘুম থেকে উঠতেন। এর পর দেরিতে অফিসে যেতেন। কিন্তু শেখ হাসিনা সকাল ৬টায় ঘুম থেকে উঠে রাত ১২টা পর্যন্ত কাজ করেন। উনি সব লক্ষ্য করেন। তার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বিদেশিদের ধিক্কার জানাই, যারা আমাদের উপদেশ দেন। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আর বিদেশ থেকে শকুন এসে আমাদের উপদেশ দেয়। এই দেশে আর শকুনের স্থান নেই। বক্তব্যে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের লোকজন আমাকে যেভাবে গ্রহণ করেছে, ঠিক সেভাবে আমার সাবেক দলের নেতাকর্মীরা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এটা কোনো নির্বাচন না, ভালো প্লেয়ার না থাকলে নির্বাচন মনে হয় না: শাহজাহান ওমর

আপডেট সময় : ০৭:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩