সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চুরি করে খেজুরের রস খাওয়ায় পিটিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরে চুরি করে খেজুরের রস খাওয়ায় হাসেম আলী নামে ৪৫ বছর বয়সী এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। হাসেম আলী সদর চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রহিম উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে আছর আলী জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে তার বাবা হাসেম আলীসহ তিনজন প্রতিবেশী আকবর আলীর খেজুর বাগানে চুরি করে রস খেতে যান। এ সময় মিন্টু, মান্নান, ইমরানসহ ৭-৮ জন তাকে পেটায়। রাত আটটার দিকে তারা আবারও হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। হাসেম আলী বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

আছর আলী আরও জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে হাসেম আলী চিকিৎসার জন্য ভ্যানযোগে যশোর জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। ভাতুড়িয়া বাজারের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা গতিরোধ করে আবারও তাকে পেটায়। এছাড়া হাসপাতালে গেলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। ভয়ে হাসেম আলীকে পরিবারের লোকজন পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। বাড়িতে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন সন্ধ্যায় বিষয়টি পুলিশে জানালে চাঁচড়া ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই হাসেম আলীর মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাসেম আলীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরি করে খেজুরের রস খাওয়ায় পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০