সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পাওয়ায় ৪০ জন বরযাত্রী নিয়ে খাওয়া-দাওয়া শেষে বিয়ের আসর থেকে চলে গেলেন বর। বিয়ের বর ছিলেন উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া (২৫)। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী কনের বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে বামনগাঁও গ্রামের মো. হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল।

ঠিক সময়মতো বর তার আত্মীয়-স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরাও ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। কনের পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান। এ বিয়ে উপলক্ষে দুই লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করেন কনের বাবা।

সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত হাসেন মিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি তার মামা সবুজ মিয়ার কাছে ফোনটি দিয়ে দেন। সবুজ মিয়া বলেন, ‘দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। তাদের কথামতো বর ও কনের পক্ষের লোকজনের মধ্য সমঝোতা হয়।’ শুক্রবার রাতে বরকে নিয়ে বিয়ে করাতে কনের বাড়িতে যাবেন বলেও তিনি জানান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘শুক্রবার দুপুরে অভিযোগে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩