সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

প্রধান শিক্ষককে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের পারগুরুদাসপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা হাতেম আলীর (৭২) স্ত্রী মনোয়ারা বেগমকে (৬২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
পরিবার জানিয়েছে, ভোর ৬টার দিকে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যান হাতেম আলী। এ সময় তার স্ত্রী মনোয়ারা বেগমও নামাজ পড়েন। কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবার ও প্রতিবেশীরা মনোয়ারাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত মনোয়ারার গলায় স্বর্ণের চেইন ছিল। নামাজে দাঁড়ালে তার চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কেউ। মনোয়ারা চিনে ফেলায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খুনি দূরের কেউ নয়, বরং নিহতের আত্মীয়দের মধ্যেই কেউ বলে ধারণা করছে পুলিশ।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গলার চেইন হত্যার মূল মোটিভ নয়। কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান শিক্ষককে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০