সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ইসলামী ঐক্যজোটের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ধর্মভিত্তিক এই জোটের নেতারা।

এ সময় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠাকাল থেকেই দেশের স্বাধীনতা এবং ইসলাম রক্ষা ও প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা-প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের স্বাধীন অস্তিত্ব ও ইসলামের ওপর যখনই কোনো আঘাত এসেছে, ইসলামী ঐক্যজোট তার বিরুদ্ধে গড়ে তুলেছে দুর্বার প্রতিরোধ। দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করেনি।’

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ইসলামী ঐক্যজোট নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। তাই ইসলামী ঐক্যজোটের মজলিশে সুরা বিগত সময়ের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, অধ্যাপক জিয়াউল হক মজুমদার, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা তাহ আবু সাইফ, মাওলানা আব্দুল কাঈয়ুম, সহকারী মহাসচিব ও ধর্মবিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দীন, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ইসলামী ঐক্যজোটের

আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩