সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোট দিতে পারার আস্থাটা পেলে নির্বাচনে যাব: চুন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটাররা ভোট দিতে পারবে এ রকম আস্থা এখনও নেই। এ আস্থাটা পেলে আমরা নির্বাচনে যাব। তিনি বলেন, আমরা জনগণের দাবিটা প্রাধান্য দিচ্ছি। নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি আছে আমাদের। রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা একটা মাঝামাঝি অবস্থা চাই যে, সংবিধানের আলোকে একটা পথ বের করে যেন সবাই নির্বাচনে আসে। এরকম একটা পরিবেশ তৈরি হোক। কিন্তু সেই পরিবেশ এখনও হয়নি। নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি আছে আমাদের। এখন আমরা দ্বিধায় আছি নির্বাচনে যাওয়া ঠিক হবে কি না। জনগণের কী অবস্থা। এ সংশয় থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। যার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিতে সময় লাগছে আমাদের।

মুজিবুল হক চুন্নু বলেন, এ আস্থাটা পেলে আমরা নির্বাচনে যাব। আমরা জনগণের দাবিটা প্রাধান্য দিচ্ছি। সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলে আমরা ৩০০ আসনের প্রার্থী দিতে চাই এককভাবে। আমরা এবার জোট মহাজোট করতে চাই না। সঠিকভাবে যদি নির্বাচন হয় আমরা একটি আসন না পেলেও তাতে আপত্তি নেই।

তিনি আরও বলেন, আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক কার সঙ্গে আলাপ করলেন, কে কী বললো, সেটা আমরা আমলে নিচ্ছি না। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি পৃষ্ঠপোষক, তবে দলীয় সিদ্ধান্তের ব্যাপারে তার কোনো এখতিয়ার নেই। উনি অসুস্থ। উনার স্বাভাবিক জ্ঞানটা নেই। উনাকে কিছু লোক বিভ্রান্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোট দিতে পারার আস্থাটা পেলে নির্বাচনে যাব: চুন্নু

আপডেট সময় : ০৬:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩