সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

২৮ অক্টোবর সমাবেশের আগে ৬ আন্তর্জাতিক সংগঠনের জোটের বিবৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে রাজনৈতিক দলগুলো। দিনটিকে ঘিরে শঙ্কায় রয়েছে সাধারণরা। এরই প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী সংগঠন দ্বারা গঠিত জোট ইউনাইটেড এগেইনস্ট টর্চার (ইউএটি)।

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সহিংসতা বন্ধ এবং মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইউএটি।

ইউএটি জোটের একটি হলো ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস (আইআরসিটি)। এই সংগঠনের মহাসচিব লিসা হেনরি বলেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা বলছেন যে-গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিদিনই ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য নির্যাতন বাড়ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং নিরাময়ের অধিকার রয়েছে, তাই জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন প্রদানের জন্য নির্যাতনের মামলা নথিভুক্ত করার জন্য আমরা বাংলাদেশে আমাদের সদস্য এবং অংশীদারদের সমর্থন করার জন্য কাজ করব।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি, নজিরবিহীন এবং অতিরিক্ত বল প্রয়োগের নীতি অনুসরণ করছে নিরাপত্তা বাহিনীগুলো। গত বছর থেকে বিরোধী দলগুলোর বিক্ষোভে একাধিকবার গুলি ও রাবার বুলেট ব্যবহার হয়েছে। বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বর্ণনা দেওয়া হয়েছে যে, প্রমাণ বহির্ভূতভাবে বিএনপির কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করে কীভাবে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে শ্বাসরোধ করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক নাগরিক সমাজের আইনি হয়রানি বন্ধ করতে এবং যথাযথ প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৮ অক্টোবর সমাবেশের আগে ৬ আন্তর্জাতিক সংগঠনের জোটের বিবৃতি

আপডেট সময় : ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩