সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
:: বরিশালের হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে রবিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল রাড়ি একই এলাকার বাসিন্দা। রায় ঘোষণার পরপরই তাকে বিশেষ ব্যবস্থায় কারাগারে প্রেরণ করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

পরে ট্রাইব্যুনালে ১০ জনের মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই রায় ঘোষণা করেন বলে জানান বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০