সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বহু আলোচিত মাদকের হাট আকন্দবাড়়ীয়া ফেন্সিডিল সহ আটক ৩ জন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার চিহ্নিত মাদক সম্রাট মোছাঃ রশিদা খাতুন ওরফে রাশিদা ৫৩ ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৬ ঘটিকার দিকে বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাজিব আলী ও এসআই মোঃ আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রশিদা সহ আরও তিনজনকে আটক করে। বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাজিব আলী জানান বিকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার বহু আলোচিত ফার্মপাড়ায় মাদক বিরোধী অভিযান এর জন্য রশিদার বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রশিদা সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে ৩৬ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত অন্য আসামিরা হলো চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম উজ্জ্বল, দোস্ত আমতলার পাড়ার মোঃ ছিরু মিয়ার ছেলে সাঈদ ইসলাম ও দর্শনা দক্ষিণ চাঁদপুরের মোঃ আফসার আলীর ছেলে মোঃ রিপন আলী। উল্লেখ্য,চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রাম মাদক কেনাবেচার হাট নামে পরিচিত। কোনভাবেই আকন্দবাড়িয়া গ্রামকে মাদক শূন্য করা যাচ্ছে না। তবে বেগমপুর ফাঁড়িতে ইনচার্জ হিসাবে এসআই রাজিব আলী যোগদানের পর থেকেই আকন্দবাড়িয়াকে মাদক শূন্য করার জন্য একের পর এক অভিযান পরিচালনা করেই চলেছেন। তার এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কাছে দাবি করেন এলাকার জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বহু আলোচিত মাদকের হাট আকন্দবাড়়ীয়া ফেন্সিডিল সহ আটক ৩ জন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৩৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০