সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হামাস ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলে হামাসের হঠাৎ হামলার পরপর তেলআবিবের পাশে দাঁড়াতে বিমানবাহী রণতরীসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনিদের দমনে তেলআবিবকে প্রচুর সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরপর হিজবুল্লাহ এই হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এক বিবৃতিতে হিজবুল্লাহর এক মুখমাত্র বলেছেন, ‘ফিলিস্তিন ইউক্রেন নয়।’ তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এই অঞ্চলে থাকা সব মার্কিন স্থাপনা প্রতিরোধ জোটের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমাদের হামলার মুখে পড়বে। সেই দিন কোনো নির্দিষ্ট সীমারেখা থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর

আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩