সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইরানের ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের একটি বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ইরানের রাজধানী তেহরানে ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের একটি বিমানের সবাই প্রাণ হারিয়েছেন।
এদের মধ্যে ১৬৭ জন যাত্রী এবং ৯ জন ক্রু।ইরানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর ইরনা, রয়টার্স ও বিবিসির।

যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথমে এতে মোট ১৮০ আরোহী ছিলেন বলে বিমান সংস্থাটি দাবি করলেও পরে এর আরোহী সংখ্যা ১৭৬ বলে নিশ্চিত করে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হন।

ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ইরানের এই শীর্ষ জেনারেলের গুপ্তহত্যায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। এই হত্যার বদলা নেয়ার শপথ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানের ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের একটি বিমান

আপডেট সময় : ১০:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০