সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুর আলম আগৈলঝাড়ায় গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১২৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০পিস ইয়াবাসহ ব্যবসায়ী নুর আলম আকনকে (২৬) গ্রেফতার করেন এসআই শাহাবুদ্দিন। গ্রেফতারকৃত নূর আলম গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের শাহ আলম আকনের ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই রাতেই এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-০১(০৬/০১/২০২০)। গ্রেফতারকৃত নূর আলমকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


























