সংবাদ শিরোনাম ::
দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে নতুন ওসির যোগদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা, জীবননগর থানা, দর্শনা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জগণের যোগদান সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে দামুড়হুদা মডেল থানায় আলমগীর কবীর, জীবননগর থানায় এসএম জাবীদ হাসান এবং দর্শনা থানায় শ্রী বিপ্লব কুমার সাহা নবনিযুক্ত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।এর আগে তারা চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে দেখা করতে গেলে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান।


























