সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ গৃহবধুর দায়ের করা পর্ণোগ্রাফি মামলার প্রধান অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৌরনদী উপজেলার বার্থী গ্রামে বিয়ে দেয়া মেয়ে (১৯) কয়েকদিন আগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসে।

গত সোমবার দুপুরে ওই গৃহবধু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধুর চাচাতো ভাই কাজী ফিরোজ (২২) গোপনে ওই গৃহবধুর গোসল করা এবং কাপড় পরিবর্তনের ভিডিও দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এর আগে বিভিন্নœ সময়ে বখাটে ফিরোজ তার চাচাতো বোনকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

এজাহারে আরো উল্লেখ করা হয়, সোমবার রাতে বখাটে ফিরোজ গোসলের ওই ভিডিও গৃহবধুর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে রাতে ফিরোজের সাথে দেখা করতে বলে। গৃহবধু ফিরোজের কথায় রাজি না হলে ফিরোজ ওই নারীর ম্যাসেঞ্জারে ফোন দিয়ে তার কাছে দুইলাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটের ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। উপায়অন্তর না পেয়ে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বখাটে ফিরোজকে প্রধান অভিযুক্ত করে মঙ্গলবার রাতে পর্ণোগ্রাফি আইনের একটি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে বখাটে কাজী ফিরোজকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩