সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অর্থমন্ত্রীর বাসায় চুরি, ১৯ দিনেও গ্রেফতার হয়নি চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জাতীয় সংসদের ওয়েবসাইটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের যে বাসার ঠিকানা দেয়া আছে, সেই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামি মন্ত্রীর গৃহকর্মী সালমা বেগম। বর্তমানে তিনি পলাতক।
গেল বছরের ১৩ ডিসেম্বর ওই ঘটনা ঘটে। পরদিন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম। তিনি বলছিলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত। তার মোবাইল বন্ধ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত বছরের ২৫ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সর্বক্ষণ বাসায় থাকতেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের (মন্ত্রীর স্ত্রী) বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী। পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অর্থমন্ত্রীর বাসায় চুরি, ১৯ দিনেও গ্রেফতার হয়নি চোর

আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০