সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তির জন্য রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য তারা রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। বুধবার (১ জানুয়ারি) ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্নধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তা হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এর আগে সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে শহরে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম শেষে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষার সংগ্রহ করেন।

শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দেশের গণতন্ত্রকে কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতার থেকে দেশেকে ক্যাসিনোর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ক্ষমতায় টিকে থাকতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। তাই রাজপথে আন্দোলনের বিকল্প নেই। ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীদের শরীরের শেষ রক্তের বিনিময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপসহীন নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্ত করা হবে।

এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, মো. জসিম মাহমুদ, যুগ্ম-সম্পাদক আহমেদ নিয়াজ, শাহ মুর্শেদ আলম, মো. মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হ্রদয়, মনিরুল ইসলাম মনি, একে বদরুদ্দোজা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আরিফ খান জয়, আমিনুল ইসলাম বাব্বি, আরিফিন আবিদাল রিয়াদ, নরুল আমিন নাছিম, সোহাগ আহমেদ, শাহ ইমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার মুক্তির জন্য রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০