সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে অটো গ্যারেজে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি একজন গুরুত্বর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার কান্ডপাশায় একটি অটো গ্যারেজে অগ্নিকান্ডে প্রায় অর্ধশত অটো,মোটরসাইকেল ও অটোরিকশা পুড়ে ছাই হয়েছে। লিমন নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুত্বর আহত ও এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর গভীর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

জানাগেছে, নলছিটি পৌর এলাকার কান্ডপাশা গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র মো: মাসুদ খান বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৮টি ব্যাটারী চালিত অটো ও দু’টি মোটরসাইকেল ক্রয় করে ভাড়া দেওয়ার পাশাপাশি নলছিটি -দপদপিয়া সড়কের পার্শ্বে কান্ডপাশা এলাকায় বৃহৎ একটি গ্যারেজ নির্মাণ করে। ওই গ্যারেজে তার নিজের যানবাহনের পাশাপাশি ব্যাটারী চার্জ দেওয়ার জন্য আরো ৩০ টি ব্যাটারী চালিত অটো, ৪টি অটো ভ্যান,১ টি অটো রিকশা ও দুটি মোটরসাইকেল ছিল। ওই গ্যারেজে কান্ডপাশা এলাকার মালেক জমাদ্দারের এএএসসি পরীক্ষার্থী পুত্র লিমন ঘুমিয়ে ছিল। গভীর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তেই গ্যারেজটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়। গ্যারাজে ঘুমিয়ে থাকা লিমন আগুনে পুড়ে গুরুত্বর আহত হলে তাকে উদ্বার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে বেকার যুবক গ্যারেজের মালিক মাসুদ খান ওই অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায়। মাসুদ গ্যারেজ পুড়ে যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে ডাক্তার এনে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে অটো গ্যারেজে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি একজন গুরুত্বর আহত

আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০