সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি: দূতাবাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি আরবে বাস উল্টে নিহত হওয়া ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশি আহত হয়েছেন। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় ২০ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে বাসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন।

গতকাল সোমবার ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামানসহ দুজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। আরিফুজ্জামান জানান, বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আকাবত শার ১৪ কিলোমিটার সড়কটি ৪০ বছর আগে উদ্বোধন হয়েছিল। সৌদি প্রেস এজেন্সি অনুসারে, এ সড়ক নির্মাণে পাহাড় কেটে ১১টি টানেল এবং ৩২টি সেতু নির্মাণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি: দূতাবাস

আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩