সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

শাকিব খানের টিনের বেড়া গুঁড়িয়ে দিলো ডিএনসিসি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: চিত্রনায়ক শাকিব খানের ভবন নির্মাণের জন্য রাখা ইট-বালু এবং অন্যান্য নির্মাণ সামগ্রী গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিনি এগুলো অব্যবস্থাপনায় রেখে বায়ুদূষণের সৃষ্টি করছিলেন। এছাড়া অভিযানে তার ভবনটিকে ঘিরে রাখা টিনের বেড়াও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নিকেতনে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে অভিযান পরিচালনা করে (ডিএনসিসি)। এতে নেতৃত্ব দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

নিকেতন এলাকার ২ নম্বর গেট সংলগ্ন ৮ নম্বর রোড থেকে অভিযানটি শুরু করা হয়। এলাকাটিতে নির্মাণাধীন ভবণের সামনে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার কারণে পরিবেশ-বায়ু দূষণ হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে ডিএনসিসি।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রট এবং অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহীদ হাসান।

অভিযানের একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত নিকেতনের ‘ব্লক ই’ এর রোড ৬ এর ১ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন বাসার সামনে পরিবেশ দূষিত হচ্ছে এমন ইট-বালু দেখতে পান। পরে সঙ্গে সঙ্গে ডিএনসিসির গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেন। এসময় নির্মাণাধীন ১০তলা ভবনটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে যায়।

পরে জানা যায়, নির্মাণাধীন ওই ১০তলা ভবনটি শাকিব খানের মালিকানাধীন।
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শাকিব খানের টিনের বেড়া, এ বিষয়ে ভবনটির কেয়ারটেকার মনির হোসেন সাংবাদিকদের বলেন, এখানে যদি এসব ইট-বালু না রাখা যায়, তাহলে কোথায় রাখবো? এসব তো ভেতরে ঢোকানোর সুযোগ দিতে হবে। কাজ করতে দিতে হবে তো! সিটি করপোরেশন কোনো সুযোগ না দিয়ে এগুলো গুঁড়িয়ে দিয়ে গেলো। নির্মাণাধীন এই বাড়িটির মালিক নায়ক শাকিব খান। সিটি করপোরেশন যদি আমাদের সুযোগ দিতো, তাহলে আমরা এসব ইট-বালু ভবনের ভেতরে নিয়ে নিতাম। কিন্তু তারা আমাদের কোনো সুযোগই দিলো না।

তবে শাকিব খানের এই ভবনে অভিযান এবারই প্রথম নয়। এর আগে এই ভবনে অভিযান চালিয়ে জরিমানাও করেছিলেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

বিতর্ক আছে ভবনটির সার্বিক বিষয় নিয়ে। এ পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর এই ভবনে অভিযান চালিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক)। সে সময় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে দেখে শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব খানের টিনের বেড়া গুঁড়িয়ে দিলো ডিএনসিসি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯