সংবাদ শিরোনাম ::
অভিযান চালিয়ে বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার
পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বরিশালের ব্যবস্থাপনায় অভিযান চালিয়ে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মাঙ্গবার বরিশাল সদর উপজেলাধীন চরকাউয়া ইউনিয়নের এ আর খান খালের উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ও অভিযান পরিচালনায় সহযোগীতা করেন বন্দর থানা বরিশাল মেট্রোপলিটন পুলিশ।


























