সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জানিক ডেস্ক :: ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

বুধবার সকালে কিয়েভের পূর্ব উপকূলে একটি কিন্ডারগার্টেনের পাশে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।

ওই হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ আরও ৮ জন ছিলেন।এই দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্স্ট উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যখন হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে নেমে আসছিল এমন সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় সেখানে অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

কিন্ডারগার্টেনের কাছে আগুন লাগার পর শিশু ও কর্মীদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হতো।

তিনি বলেন, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে ১০ জন শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩