সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নবীজাদা নামে সাবেক এক নারী সংসদ সদস্যকে (এমপি) তার নিজ বাড়িতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহত মুরসাল যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের পার্লামেন্ট সদস্য ছিলেন। ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। যদিও মুরসাল আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, ‘মুরসাল এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।’

স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানান, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মুরসালকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মুরসালের ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা-গয়না নিয়ে পালিয়ে গেছে। খালিদ অবশ্য এ ঘটনার পেছনে সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দেননি।

মুরসালকে ‘জনগণের প্রতিনিধি এবং সেবক’ হিসেবে উল্লেখ করেছেন আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ। তার আশা, অপরাধীদের শাস্তি হবে।

মুরসাল ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

দেশটির সাবেক এমপি মরিয়ম সোলাইমানখিল টুইটারে বলেছেন, মুরসাল ছিলেন ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন।’ তিনি লিখেছেন, ‘আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি (মুরসাল) তার জনগণের জন্য থাকার এবং লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩