সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

র‌্যাব-৮ এর সহযোগিতায় বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশ কিছু দিন ধরে বাকেরগঞ্জ থানা এলাকায় একজন ভূয়া ডেন্টিস্ট প্রতারণার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রপাতি না থাকা সত্বেও বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেয়া হচ্ছে। তাই অদ্য ইং ২২/১২/২০১৯ তারিখে বেলা ১২.০০ ঘটিকা হইতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৮ এর একটি দল বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার ফজলে রাব্বির সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বাকেরগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার থেকে শাহানারা ডেন্টাল ক্লিনিক থেকে শামীম হোসেন নামে একজন ভূয়া ডেন্টিস্টকে আটক করা হয় এবং বাকেরগঞ্জ সদর রোড এলাকায় পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করার দায়ে মোঃ সুজন নামে একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয়। ডেন্টাল ক্লিনিকের যথাযথ পরিবেশ বজায় না রাখা ও একই যন্ত্রপাতি কয়েক বার ব্যবহার করার দায়ে ভূয়া ডেন্টিস্ট মোঃ শামীম আহম্মেদ এবং বিভিন্ন ভূয়া রিপোর্ট করার জন্য টেকনিশিয়ান মোঃ সুজন দুজনকেই ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া যথাযথ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করেন। এই সময় ডাক্তার ফজলে রাব্বি, মেডিকেল অফিসার, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসিকিউশন দাখিল করেন।

র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮ এর সহযোগিতায় বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯