সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিশু ধর্ষণ মামলা মীমাংসার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামে ধর্ষককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে শিশু ধর্ষণ মামলা মীমাংসার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান মোল্লা, স্থানীয় মাতব্বর মোনায়েম শেখ, আবু তাহের মোল্লা, বক্কার মোল্লা, আজিজার মোল্লা, আমজাদ মোল্লা, সুপ্রেম উল আলম, আলী মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সবুর ভূঁইয়া।

গত ২ ডিসেম্বর দুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ওই শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় একই এলাকার আমজাদ মুন্সী। ৩ ডিসেম্বর শিশুটির বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ধর্ষক আমজাদ মুন্সির বাড়িতে সালিশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান মোল্লার সভাপতিত্বে ধর্ষককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়।

শিশুটির বাবা জানান, গ্রামের মাতব্বরদের চাপে তিনি সালিশ মীমাংসায় বাধ্য হয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এ ধরনের মামলা আপসযোগ্য নয়। আমরা যথা নিয়মে মামলার চার্জশিট দিব। সালিশের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু ধর্ষণ মামলা মীমাংসার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯