সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নির্ধারিত সময়ের আগেই গণসমাবেশ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় শুরু হয়।

বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে ভোর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠ।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ড. ম‌ঈন আলী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে তারা। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্ধারিত সময়ের আগেই গণসমাবেশ শুরু

আপডেট সময় : ০৭:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২