সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর খুন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের দোয়রাবাজারে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দোয়াহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্বশুরের নাম সইফুদ্দিন (৬০)। তিনি দোয়াহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ছেলে শফিকুন্নুর স্ত্রী সোহেনা বেগম প্রায় শ্বশুরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন। শনিবার ভোরে সোহেনা বেগম ঝগড়া করে বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করতে যান। এসময় শ্বশুর তাকে বাঁচানো জন্য এগিয়ে যান।

এতে সোহেনা বেগম ক্ষেপে গিয়ে হাতে থাকা লাঠি দিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ও সোহেনা বেগমকে আটক করে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, শ্বশুর হত্যার ঘটনায় সোহেনা বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর খুন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯