সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় সম্মেলনের পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নবরূপে উজ্জীবিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ত্রি-বার্ষিক সম্মেলনের পরে দীর্ঘ এক দশকের স্থবিরতা কেটে অবশেষে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগে প্রাণের সঞ্চার সৃষ্টি হয়েছে। ঝিমিয়ে পড়া নেতা-কর্মী ও সমর্থকরা নবরূপে উজ্জীবিত ও চাঙ্গা হয়ে উঠেছেন। দীর্ঘ এক দশক পরে গত ২৯ অক্টোবর বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য ও টানা চার বারের জননন্দিত বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে পুনরায় সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দুটি সহ-সভাপতি,তিনটি যুগ্ম সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক পদেও তারণ্যদৃপ্ত যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। এ সম্মেলনকে ঘিরেই নেতা-কর্মীদের মাঝে ব্য্পাক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। কমিটি ঘোষণার পরে দুঃসময়ের ত্যাগী,পরীক্ষিত,জনপ্রিয়,দক্ষ ও যোগ্যদের শীর্ষ পদে দেখতে পেয়ে তাদের মাঝে আরও প্রাণের সঞ্চার হয়। ২০১২ সালের ১৪ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পরে গত এক দশক ধরে কাউন্সিল (সম্মেলন) না হওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে গভীর হতাশার সৃষ্টি হয়েছিল। দলে দেখা দিয়েছিল অনেকটা স্থবিরতা। অর্ন্তকোন্দলও ডালপালা মেলছিল। গত ২৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের বহু কাঙ্খিত সম্মেলনের পরে নব উদ্যমে নেতা-কর্মীরা রাজনীতির মাঠে সক্রিয় পদচারণা শুরু করেছেন। নতুন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ৩ নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপচে পড়া ভির পরিলক্ষিত হয়। থাইল্যান্ডে চিকিৎসাধিন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক এ আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তৃতার পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মুজিব অন্তঃপ্রাণ কর্মী বান্ধব নেতা আলহাজ¦ গোলাম ফারুককে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় নেতা-কর্মী ও সমর্থকরা মূলত বেশী উজ্জীবিত হয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে নেতা-কর্মীদের সুখে-দুঃখের ভাগিদার গোলাম ফারুক আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তার যোগ্য নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। ২০১২ সালের ১৪ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনেই নেতা-কর্মীরা তাকে শীর্ষ পদে দেখতে চেয়েছিলেন। এবার তাকে সেই পদে পেয়ে সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দে উদ্বেলিত হয়েছেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণও করা হয়েছে। সাধারণ নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপজেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটিতে পরীক্ষিত,যোগ্য ও মেধাবীদের অর্ন্তভূক্ত করারও দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সম্মেলনের পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নবরূপে উজ্জীবিত

আপডেট সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২