সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: বরিশালে মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন- বিএনপি’র পরিস্কার কথা, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশনের অধীনে নির্বাচন হবে।

বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে চুরি আর ঘুষ ছাড়া আর কিছু নেই। ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল। কতো টাকায় চাল খাওচ্ছে। ঘরে ঘরে চাকরি দিবে বলেছিল।

দিয়েছে? চাকরি দিয়েছে আওয়ামী লীগের ছেলেদের। প্রত্যেকের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে। বিনা পয়সায় সার দেবে বলেছিল। দিয়েছে? আমাদের সময়ের চেয়ে তিন গুণ দামে সার কিনতে হচ্ছে। আওয়ামী লীগ এখন বর্গীতে রূপ নিয়েছে। আওয়ামী লীগের চরিত্রে দুটি জিনিস আছে। একটি হল চুরি আর অন্যটি সন্ত্রাস। এই দুটি তারা করবেই।

তিনি বলেন, ভোট চুরি করে, নতুন নতুন বুদ্ধি করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। আমরা পরিস্কার ভাষায় বলছি, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে।

মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, টেক ব্যাক বাংলাদেশ। রাজপথে ফায়সালা করে বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনব। কোনো দ্বিমত নয়, ঝগড়াঝাটি নয়, ঐক্যবদ্ধভাবে আমাদের ঝাপিয়ে পড়তে হবে। এই আন্দোলন সমগ্র জাতিকে রক্ষা করার জন্য। এটি বিএনপি’র কোনো আন্দোলন নয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: বরিশালে মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২