সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভিডিও: স্ত্রীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে সন্তান নিয়ে পালাল স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভিডিও: স্ত্রীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে সন্তান নিয়ে পালাল স্বামী
রেল স্টেশনে প্ল্যাটফর্মের একটি স্থানে ঘুমাচ্ছিলেন স্ত্রী। সেখান থেকে তাকে টেনে তুলে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেন তারই স্বামী। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে পাশেই থাকা দুই সন্তান নিয়ে পালিয়েছেন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটি রেল স্টেশনে। মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে মুম্বাইয়ের কাছে ভাসাই রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরায় মর্মান্তিক এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ভাসাই রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভয়াবহ ঘটনাটি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি প্ল্যাটফর্মে তার ঘুমন্ত স্ত্রীকে আধা ঘুম থেকে তুলে রেল লাইনে ঠেলে ফেলে দিলেন!

পেছন দিক থেকে তখন জোরালো বেগে ছুটে আসছে ট্রেন। মূলত ট্রেনের সামনে ধাক্কা মেরে নিজের স্ত্রীকে ফেলে দেন স্বামী। তারপর নিজের দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত ওই ব্যক্তি।

ভাসাই পুলিশ জানিয়েছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টার দিকে। রোববার বিকেল থেকেই ওই দম্পতি তাদের সন্তানদের নিয়ে পাঁচ নম্বর প্লাটফর্মে বসে ছিলেন। ভোর ৪টার দিকে, ওই ব্যক্তি তার ঘুমন্ত স্ত্রীকে তুলে নিয়ে আওয়াধ এক্সপ্রেসের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়।

ভাসাই রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে হত্যা করার পর প্রথমে দাদরে যায় এবং তারপর সেখান থেকে কল্যাণে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পরা ফুটেজের সাহায্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এখন পর্যন্ত ওই নারী বা তার স্বামীর বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। ভাসাই স্টেশনটি মুম্বাই শহরতলীর রেল নেটওয়ার্কের পশ্চিম লাইন এবং ভাসাই রোড-রোহা লাইনে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিডিও: স্ত্রীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে সন্তান নিয়ে পালাল স্বামী

আপডেট সময় : ০৫:৪২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২