সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

মহানবীর রওজা মুবারক দেখভালকারী প্রবীণতম অভিভাবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক (পবিত্র কক্ষ) দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মুহাম্মদ আল আফারি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকেলে তিনি মারা যান বলে সৌদি কর্তৃপক্ষ জানায়।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ভিত্তিক ইংরেজি দৈনিক গাল্ফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মুবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.)-এর রওজা মুবারকের দায়িপ্রাপ্ত ছিলেন তিনি আজকে মারা গেছেন। মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রওজা মুবারকে মহানবী (সা.)-এর কবরের পাশাপাশি আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর রয়েছে। রওজা মুবারক মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে ডান পাশে অবস্থিত। মক্কার আল-হারাম মসজিদের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহানবীর রওজা মুবারক দেখভালকারী প্রবীণতম অভিভাবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২