সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লিবিয়ায় পার্লামেন্ট ভবনে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

লিবিয়ায় ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দেশের পার্লামেন্ট ভবনে হামলা করেছেন বিক্ষোভকারীরা। দেশটির পূর্বাঞ্চলীয় শহর তবরুকে অবস্থিত এই ভবনের একাংশে প্রতিবাদকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির অন্যান্য শহরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সমাবেশ হয়েছে। সূত্র বিবিসি।

রাজধানী ত্রিপোলিতে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশ থেকে নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দিবেইবা। তিনি বলেছেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানেই পরিবর্তন দরকার।

লিবিয়ায় নির্বাচনের পথ খোলার লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া আলোচনা বড় কোনো অগ্রগতি ছাড়া শেষ হওয়ার কয়েক দিন পর আফ্রিকার এ দেশটিতে এমন তুমুল বিক্ষোভ দেখা গেল। তেলসমৃদ্ধ দেশটিতে নাগরিকরা একসময় আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করতেন, শিক্ষা-চিকিৎসা ছিল বিনামূল্যে।

গাদ্দাফি শাসনামলের পর থেকে দেশটির অগ্রযাত্রা পুরোপুরি থমকে গেছে। এর পাশাপাশি নিয়মিতই বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধ দেখতে হচ্ছে দেশটির জনগণকে।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা ন্যাটো সমর্থিত অভ্যুত্থানের পর থেকে এক দশকেরও বেশি সময় ধরে ভয়াবহ বিশৃঙ্খল সময় পার করছে লিবিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লিবিয়ায় পার্লামেন্ট ভবনে হামলা

আপডেট সময় : ০৫:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২