সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ৩৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এবার পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম।
বিরোধী দল লেবার পার্টির চরম ভরাডুবির মধ্যেও দলটির প্রার্থী আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়ে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ প্রার্থী শন ওক। তিনি পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

তার বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চারজন।

পপলার অ্যান্ড লাইমহাউস পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার আসন। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।

প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

তখন অনেকটা চমক দেখানোর মতো করে আসনটিতে মনোনয়ন পেলেন বাঙালি তরুণী আফসানা বেগম।

তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য। জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা

আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯