সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম তাস বৃহস্পতিবার স্থানীয় জরুরি পরিষেবার সূত্রের বরাতে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার শহর তেভরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

জরুরি পরিষেবার সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাতজনের মৃত্যুর কথা জানাচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
সূত্রটি এর আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।

জরুরি পরিষেবা জানায়, নিয়ন্ত্রণে আনার আগে আগুন প্রায় দুই হাজার পাঁচশ’ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে, জানানো হয় খবরে।

খবরে বলা হয়, ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

তিন বছর আগেও এ গবেষণাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতও ছিল শর্ট সার্কিট থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭

আপডেট সময় : ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২