সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে খাদ্য মন্ত্রী নামে মামলা দিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগে পেঁয়াজের ঝাঁজে চোখে পানি আসলেও এখন যেন অনলাইন ডেস্ক::পেঁয়াজের দাম শুনেই চোখে পানি আসার উপক্রম। বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। এবার পেঁয়াজের ঝাঁজ আদালত পর্যন্ত গড়াল। ‘জনগণের সঙ্গে প্রতারণা’র অভিযোগে মামলা ঠুঁকে দিয়েছেন এক ব্যক্তি। মামলায় বিবাদী করা হয়েছে দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
বাংলাদেশের মতো ভারতের জনগণও পেঁয়াজ কিনতে নাজেহাল। দেশটির কোথাও কোথাও প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০-এর কাছাকাছি। এই ঘটনায় কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে। মুজ্জাফফরপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে জনৈক সমাজকর্মী।

মামলাকারীর অভিযোগ, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আগামী ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক মৌর্য কান্ত তিওয়ারি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বৃহত্তম পেঁয়াজের বাজার ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাসালগাঁও শহর। সেখানে কুইন্টাল প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। অর্থাৎ কেজি ১০০ টাকা। মুম্বাইয়ের ভাশি মার্কেটে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকায়। খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। মুম্বাই থেকে ২০০ কিলোমিটার দূরে লাসালগাঁও থেকে গোটা দেশে পেঁয়াজ রফতানি করা হয়। কলকাতায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে খাদ্য মন্ত্রী নামে মামলা দিলেন

আপডেট সময় : ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯