বাবুগঞ্জে ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্নাঢ্য র্র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতিয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্র্যালির মাধ্যমে কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।
র্র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃধা মু. আক্তার উজ জামান মিলনের সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা, ছাত্র লীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল, ইয়াসিন আরাফাত সোহেল, প্রসেনজিৎ দাস অপু, জহিরুল ইসলাম মুরাদ, ফাইজুল হক, হাজী মোঃ সোলায়মান, তরিকুল ইসলাম নাঈম, সোলায়মান খান, আজমল হোসেন, মোঃ রাজিব প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























