সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নৌকা মার্কা বিজয় হলেই রহমতপুর ইউনিয়ন হবে উন্নয়নের মডেল- তালুকদার মোঃ ইউনুস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৩৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, নৌকা হলো বিজয়ের প্রতিক,স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক বার বার বিজয়ী হয় বলেই দেশে আজ সমানতালে উন্নয়ন হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শহরের ন্যায় প্রতান্ত গ্রামেও কাঙ্খিত উন্নয়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন কে বিজয়ী করার আহবান জানান । আর নৌকা বিজয় হলেই রহমতপুর ইউনিয়ন হবে উন্নয়নের মডেল।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলনের সমর্থণে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালাল আহম্মেদের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খান ও
উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন।

এছাড়াও উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা ও রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকা মার্কা বিজয় হলেই রহমতপুর ইউনিয়ন হবে উন্নয়নের মডেল- তালুকদার মোঃ ইউনুস

আপডেট সময় : ০৩:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১