৯ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৬:০০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শীতারানী ধবলী নামে ৯ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি আদর্শপাড়া নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শীতারানী ধবলী ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় কুমড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, শীতারানী ধবলীকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বাবা-মা দুইজনই লালমনিরহাট শহরে যান। বিদ্যালয় ও প্রাইভেট শেষে বিকেলে বাড়ি ফিরে বাড়িতে একাই ছিল সে। সন্ধ্যায় তার চাচাতো বোন খুঁজতে এসে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় নামিয়ে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। রাতেই পুলিশ মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


























