সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

সাবেক চেয়ারম্যান কামাল শিকদারের গণসংযোগে জনতার ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বতর্মান চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল শিকদারের গনসংযোগ ও উঠান বৈঠকে দলমত নির্বিশেষে জনতার ঢল নেমেছে। শনিবার সকালে রহমতপুর ইউনিয়নের সর্বদলীয় ভোটার সমর্থকদের নিয়ে গণসংযোগে নেমেছেন তিনি। বাবুগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান প্রাথীরা উঠান বৈঠক সহ গনসংযোগ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার ৫ নং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

শনিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ স্টীলব্রীজ থেকে পাঁচশতাধিক কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগে বের হন। এ সময় মোস্তফা কামাল শিকদার তার কর্মী সমর্থকদের নিয়ে রহমতপুর ইউনিয়নের রাজগুরু,লোহালিয়া,সিংহেরকাঠী,ওলানকাঠী , রাজকর এলাকার ভোটার সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ভোট ও দোয়া প্রার্থনা করেন।

আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার রহমতপুর ইউনিয়নের উন্নয়ন ও এলাকাবাসীর সেবার লক্ষে একজন শিক্ষিত,সৎ ও বিনয়ী মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। গণসংযোগ কালে তাঁর সাথে রহমতপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক চেয়ারম্যান কামাল শিকদারের গণসংযোগে জনতার ঢল

আপডেট সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১