সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকারি চাকরি ছেড়েও নৌকার মনোনয়ন পেলেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সরকারি চাকরি ছেড়েও নৌকার মনোনয়ন পেলেন না আবু হানিফ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন সহকারী শিক্ষক আবু হানিফ। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ভাগ্যে নৌকার মনোনয়ন জোটেনি। তবে বিষয়টি নিয়ে একেবারেই বিচলিত নন বলে জানিয়েছেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, আবু হানিফ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি এলাকার মানুষের সেবায় ছুটে চলতেন এ প্রান্ত থেকে ইউনিয়নের ও প্রান্তে। নির্বাচন ঘনিয়ে আসায় শিক্ষক আবু হানিফ গত ৪ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি নেন। তিনি ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন। শিক্ষকতা থেকে অব্যাহতি নেওয়ার পর এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে দলীয় মনোনয়ন পাননি আবু হানিফ। তার জায়গায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ২ নম্বর বাঙ্গালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেল রানা।

এ বিষয়ে আবু হানিফ মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে বাসায় ফিরছি। তবে এখনই স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে বলতে পারছি না। বাসায় ফিরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো। এরপরই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি চাকরি ছেড়েও নৌকার মনোনয়ন পেলেন না

আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১